মোহাম্মদ হায়দার :: মৌলভীবাজার যুবজোটের কংগ্রেসে জাকির সভাপতি-রিয়াজ সম্পাদক নির্বাচিত। ‘যুবরা লড়বে নতুন পৃথিবী গড়বে’- এ স্লোগানকে সামনে রেখে জাতীয় যুবজোট মৌলভীবাজার জেলার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর মঙ্গলবার মৌলভীবাজার পৌর মিলনায়তনে জেলা যুব জোটের যুগ্ম আহবায়ক সমীর কান্তি দেব সুজিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কংগ্রেসে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ৯০ এর স্বৈরাচার সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্র গন-আন্দোলনের অন্যতম প্রবক্তা, যুবজোট কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় জাসদের গনসংযোগ বিষয়ক সম্পাদক জননেতা শরীফুল কবীর স্বপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন নজরুল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট বদরুল হোসেন ইকবাল, যুক্তরাষ্ট্র জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মছব্বির, যুবজোট কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আমিনুল আজিম বনি, যুবজোট কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল ইসলাম সুমন, সহ-সম্পাদক মোস্তাক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শরিফুল কবীর সুজন ও সরোয়ার জাহান লিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আতাউর রহমান, সোহেল আহমেদ, রফিকুল ইসলাম টিপু, আলমগীর আলম শাহান, নারীনেত্রী নেহার বেগম, জাকির হোসেন খান প্রমুখ।
কংগ্রেস শেষে যুবনেতা জাকির হোসেন খানকে সভাপতি, সমীর কান্তি দেব সুজিতকে সিনিয়র সহ-সভাপতি, রিয়াজ উদ্দিনকে সাধারণ সম্পাদক ও লিটন চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে মৌলভীবাজার জেলা যুবজোটের কমিটি গঠন করা হয়।

