নিজস্ব সংবাদ :: বিযে়র আসরে বর না আসার কারণে বিযে় ভেঙ্গে যাওয়ায় বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে চলছে অভিযোগ-পাল্টা অভিযোগ। কনেপক্ষের অভিযোগ- যৌতুক হিসেবে মোটরসাইকেল ক্রযে়র জন্য অতিরিক্ত দেড় লাখ টাকা না দেয়ায় বরপক্ষ বিযে়র আসরে উপস্থিত হয়নি। অপরদিকে, বরপক্ষের অভিযোগ- কথা দিযে়ও পাওনা টাকা পরিশোধ না করায় বিযে়র সিদ্ধান্ত বাতিল করা হযে়ছে। দুঃখজনক ও চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ২০ নভেম্বর শুক্রবার মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামে।
অভিযোগ সূত্রে জানা গেছে- গ্রামের মন্তু মিয়ার কন্যা ওমান প্রবাসী খয়রুন বেগম (৩৫) এর সঙ্গে একই ইউনিয়নের জালালপুর গ্রামের ছোয়াব আলীর পুত্র ওমান প্রবাসী আবাছ আলী (৪০) এর প্রবাসে থাকাকালে প্রেমের সম্পর্ক গডে় ওঠে। এ সুবাদে বিভিন্ন দফায় আবাছ আলীকে সাডে় ৩ লাখ টাকা দিযে়ছেন বলে দাবী করেন খয়রুন বেগম। পরবর্তীতে দুজন দেশে ফেরার পর দুই পরিবারের সম্মতিতে ২০ নভেম্বর শুক্রবার বিযে়র দিন ধার্য্য হয়। কিন্তু, নির্ধারিত দিনে বিযে়র আসরে বর না আসার কারণে বিযে় ভেঙ্গে যাবার পর যৌতুকের অভিযোগ তোলা হয় বরপক্ষের বিরুদ্ধে।
কনেপক্ষের অভিযোগ- মোটরবাইক কেনার জন্য বরপক্ষকে বিযে়র আগে দেড় লাখ টাকা দেয়া হলেও আরও দেড় লাখ টাকা দাবি করা হয়। দাবীকৃত ওই দেড় লাখ টাকা না দেয়ায় বরপক্ষ বিযে়র আসরে উপস্থিত হয়নি। বিযে়র অনুষ্ঠান আযে়াজন, অতিথি আপ্যায়ন ইত্যাদিতে প্রায় ২ লাখ টাকা খরচ হযে়ছে। এ ঘটনায় প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুক দাবির অভিযোগে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন খয়রুন বেগম।
অপরদিকে, কনেপক্ষের অভিযোগ অস্বীকার করে বরপক্ষের পাল্টা অভিযোগ- কনে বিভিন্ন সমযে় ব্যাংকসহ বিভিন্ন মাধ্যমে আবাছ আলীর কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা নিযে়ছেন। কনের মা জয়তুন বেগম প্রাইম ব্যাংকের মাধ্যমে কযে়ক কিস্তিতে টাকা নিযে়ছেন। ওই টাকা দিযে় জমি ও গরু কেনা হযে়ছে। এসব টাকা ফেরত চাওয়ায় এ বিরোধ সৃষ্টি করা হয়।
বরের ভাই ইয়াসিন মিয়া জানান- তাঁরা কোনো যৌতুক নেননি; তাঁর ভাইযে়র পাওনা বাবদ ১ লাখ টাকা নিযে়ছেন। এছাড়া ইতিপূর্বে কনের একটি বিযে় হবার এবং একটি সন্তান থাকার বিষয় গোপন রাখা হযে়ছে বলেও দাবি করেন তিনি। তবে, কোনপক্ষের অভিযোগেরই সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন জানান- বিযে়র বিষযে় কেউ তাঁকে সরাসরি জানাননি। তবে টাকা লেনদেনের বিষয়টি বরপক্ষ সপ্তাহখানেক আগে তাঁকে জানিযে়ছিল।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ দাস বলেন- লিখিত অভিযোগ পেযে় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির আশ্বাস দিযে়ছেন। সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

